স্টাফ রিপোর্টার, সিলেট :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং যৌথ গবেষণার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম উচ্চশিক্ষায় শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং কসোভো দূতাবাসের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আখন্দ সুরিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।