Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজারে পুলিশের বিশেষ মোবিলাইজেশন ড্রিল, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল

২৪ মে ২০২৬ • ০৩:২৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


শনিবার (২৩ মে .) সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com