জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় শিলং তীর খেলার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— কয়েজ আহমদ (৩৫), পিতা শমছুল ইসলাম প্রকাশ নুর মিয়া, গ্রাম নিজপাট মাহুতহাটি; লুৎফুর রহমান (৬০), পিতা মৃত আব্দুল হান্নান, গ্রাম টেংরা; আক্তার হোসেন (২২), পিতা মৃত মাইন উদ্দিন, গ্রাম রাজবাড়ী এবং সজল দেব (২৮), পিতা প্রিয়লাল চন্দ্র দেব, গ্রাম নিজপাট তোয়াশীহাটি। তারা সবাই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ অফিস এলাকা থেকে প্রথমে কয়েজ আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে আটক করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত মাসুদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে শিলং তীর খেলার ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।