ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশ ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে মাদক, ডাকাতি ও বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার এফআইআর নং-২৭, তারিখ ২৩ মে ২০২৬-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মুজিবুর রহমান (৩০), রুকন আহমদ (২৮) ও দীপ্ত পাল (৩০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৩০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অপরদিকে ছাতক থানার এফআইআর নং-২৮ এর মাদক মামলায় মোঃ লিয়াকত আলী (৪০) ও রিয়াজ উদ্দিন মিয়া (৩৩)-কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি পারভেজ (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাতক থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পৃথক অভিযানে আরও গ্রেফতার করা হয় ছাতক থানার মামলা নং-২৬(৫)২৬-এর আসামি নিজাম উদ্দিন (৪৫), মামলা নং-০৪(১১)২৫-এর আসামি ইয়াসিন আহম্মদ (২১) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় শান্ত মিয়া (২৪)-কে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।