Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

লাখাই থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

২৪ মে ২০২৬ • ১০:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই থানায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনা, সদর সার্কেল মহোদয়ের তত্ত্বাবধান এবং ওসি লাখাই থানার নেতৃত্বে গত ১৮ মে ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়।


প্রথম অভিযানে বিকাল ৫টায় ১১ (এগারো) পিস ইয়াবাসহ মোঃ জাহার উদ্দিন (২৮), পিতা শহীদ মিয়া, সাং মোশাদিয়া, ইউপি মুড়িয়াউক, থানা লাখাই, হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।


অন্যদিকে সন্ধ্যা ৬টায় পৃথক অভিযানে ৩টি গাঁজার জীবিত গাছ এবং ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মহিদ মিয়া (৪০), পিতা মৃত গেদু মিয়া, সাং পূর্ব বেগুনাই, থানা লাখাই, জেলাঃ হবিগঞ্জকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com