Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৪ মে ২০২৬ · ০২:৩৮ পূর্বাহ্ন

ঈদে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক। 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ATM, POS, QR Code, Internet Banking, Online e-Payment Gateway এবং Mobile Financial Services (MFS)-এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

২১ মে  বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা (পিএসডি-২ সার্কুলার নং-০২) এ নির্দেশনায় ঈদের ছুটিকালীন সময়ে গ্রাহকসেবা সচল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ATM বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান, পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে ATM বুথ পরিদর্শনের কথাও বলা হয়েছে।

POS ও QR Code লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার পাশাপাশি জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Internet Banking ও Online e-Payment Gateway-এর ক্ষেত্রে দুই স্তরের নিরাপত্তা (Two Factor Authentication) বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া লেনদেন নিষ্পত্তির পর দ্রুত গ্রাহক হিসাব ক্রেডিট করার নির্দেশনা দেওয়া হয়।

Mobile Financial Services (MFS)-এর ক্ষেত্রে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করা, এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ এবং সেবা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া লেনদেনের তথ্য তাৎক্ষণিক SMS এলার্টের মাধ্যমে গ্রাহককে জানানো, গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো এবং হেল্পলাইন সেবা ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের সময় আর্থিক সেবা বিঘ্নিত না করতে এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তা কঠোরভাবে পরিপালন করতে হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com