ঢাকা:
মৃত প্রবাসী কর্মীর পরিবারের অনুকূলে আর্থিক অনুদান মঞ্জুর এবং ঋণ প্রদানের প্রক্রিয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ ২৩ মে ২০২৬ তারিখে বোর্ডের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মোঃ শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
অভিযোগ অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মী মোঃ কাইয়ুমের পরিবারের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার সময় ওই দুই কর্মচারী ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন। একইভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ করেন।
এ বিষয়ে নিউজ ২৪-এর সাংবাদিক সাজ্জাদ হোসাইন ও ভুক্তভোগী পরিবার ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক-এর কাছে অভিযোগ দাখিল করেন।
পরবর্তীতে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যান এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তিনজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ও তাদের পরিবারের সেবায় যেকোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সতর্ক থাকারও নির্দেশ দেন।