Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৪ মে ২০২৬ · ০২:১৩ পূর্বাহ্ন

শাহপরান ও মোগলাবাজার থানার কার্যালয় পরিদর্শনে এসএমপি কমিশনার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বৃহস্পতিবার (২১ মে ) শাহপরান (রহ.) ও মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন।

সকাল ১০টায় তিনি সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহ.) থানা) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সহকারী পুলিশ কমিশনার আলী ফরিদ আহমেদ-এর নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনারকে সালামী প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার অফিসে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার ও নথিপত্র পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অফিসের ভৌত অবকাঠামো ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর দুপুর ১২টায় তিনি সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার থানা) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন। এ সময়ও সহকারী পুলিশ কমিশনার আলী ফরিদ আহমেদ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুলিশ কমিশনারকে সালামী প্রদান করে।

উভয় পরিদর্শনে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অলোক বিশ্বাস, শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মদ এবং মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন-সহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com