গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নয়া মসজিদ এলাকায় ট্রাকচাপায় কবির আহমদ নামে বাইসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, রাতে স্থানীয় হেতিমগঞ্জ বাজারে কর্মস্থল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন কবির। ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন দিক বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।
কবির পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাদের ধাওয়া করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।