Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ মে ২০২৬ · ০২:৫৮ পূর্বাহ্ন

মোল্লাপাড়া ঈদগাহ মাঠের ঢালাই সম্পন্ন, স্থানীয়দের স্বস্তি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

স্টাফ রিপোর্টার, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ঈদগাহ মাঠের বহুল প্রতীক্ষিত  ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার(২১ মে) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠের এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ঢালাই কাজের উদ্বোধন করেন বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজি রোসমত আলী চিনুমিয়ার নাতি, লন্ডন প্রবাসী এবং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাকিবুল আলম সাকিল।

উদ্বোধনকালে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এলাকার সার্বিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। ঈদগাহ মাঠের কাজ সম্পন্ন হলে মুসল্লিরা আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উপদেষ্টা সাংবাদিক শাহজাহান আকন্দ, সভাপতি হাবিবুর রহমান বিল্লাল, সাধারণ সম্পাদক রুহুল আকন্দ, সমাজসেবক আবু বক্কর, মুরব্বি হাজি আব্দুল হাই, হাসমত আলী, গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, আব্দুস সাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠে উন্নয়ন কাজের প্রয়োজন ছিল। বিশেষ করে বর্ষাকালে কাদা জমে নামাজ আদায়ে ভোগান্তি হতো। ফ্লোর ঢালাই সম্পন্ন হওয়ায় এখন ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা সম্ভব হবে।

এ উদ্যোগকে এলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com