সিলেট মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিলেট মেট্রোপলিটন পুলিশ) (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১০৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও আটক ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ জানায়, ১৫ মে ২০২৬ (০০:০০ থেকে ২৩:৫৯ পর্যন্ত) সময়ের মধ্যে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে নিয়মিত মামলা, ওয়ারেন্ট, মাদক, চোরাচালান ও মেট্রো অধ্যাদেশ সংক্রান্ত অভিযানে এসব গ্রেফতার করা হয়।
অভিযানে নিয়মিত মামলায় ও তদন্তে সন্দেহভাজন ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক ব্যবসায়ী ১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৪ জনসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় কোতোয়ালী মডেল থানার অভিযানে ৭০ বস্তায় মোট ২১০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এছাড়া ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর মধ্যে প্রাইভেটকার ২টি, সিএনজি ৬টি, মোটরসাইকেল ২৪টি ও অন্যান্য ৭টি যানবাহন রয়েছে।
একই সময়ে ৬৮টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে বাস ১টি, ট্রাক ৪টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ১০টি, মোটরসাইকেল ৪৫টি ও অন্যান্য যানবাহন ৪টি।
অন্যদিকে ১৬ মে ২০২৬ (রাত ০০:০০ থেকে সকাল ০৮:০০ পর্যন্ত) ৮ ঘণ্টার বিশেষ অভিযানে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩ জন নিয়মিত মামলার আসামি, ৬ জন ওয়ারেন্টভুক্ত, ৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী, ৪ জন সন্দেহভাজন এবং ৩ জন মেট্রো অধ্যাদেশে গ্রেফতার হন।
এ সময় ৭ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।