কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এ আধুনিক কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’।
রোববার (১৭ মে) দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন-এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শামসুজ্জামান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তানভীর হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল মান্নান মনাফ, আব্দুল জলিল, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, মাহমুদা ইয়াসমিন মুক্তা, তারিকুল ইসলাম, সোহরাব আহমদ, হাজী মো. জিয়াদ আলী, মো. শিহাব উদ্দিন এবং জুয়েল আহমদ।
কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, মনিরুজ্জামান ও লাকী আক্তার।
অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।