অনলাইন ডেস্ক।
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স-এ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত পরীক্ষায় প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মোঃ তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী ধাপ—মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। এখানে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ চাকরির নামে প্রতারণার চেষ্টা করলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”
উল্লেখ্য, আগামী ২৪ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
লিখিত পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন মোঃ স্নিগ্ধ আখতার, আসিফ মহিউদ্দীন, জাকির হোসাইন, নোবেল চাকমা, মোঃ শহিদুল হক মুন্সী, আবুল খয়েরসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা।