ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১১ মে) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় ছাতক উপজেলা ছাত্রদল ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গেইটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ-ছাতক সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ। তিনি তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ জেলা ও উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।