Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রিয় প্রবাসী রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে বিজয়ী ৫ বাংলাদেশি জনপ্রতিনিধিকে প্যারিস-বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা

১২ মে ২০২৬ • ১২:২২ পূর্বাহ্ন

প্যারিস (ফ্রান্স), নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের সাফল্যকে উদযাপন করতে মিউনিসিপ্যাল নির্বাচনে বিজয়ী পাঁচজন বাংলাদেশি জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিয়েছে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স।


রবিবার স্থানীয় সময় বিকেলে বটতলা মিলনায়তন-এ আয়োজিত এ অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।


সংবর্ধিত জনপ্রতিনিধিরা হলেন—কৌশিক রাব্বানী (কাউন্সিলর, স্তা), নাহিদুল মোহাম্মদ (কাউন্সিলর, সাঁ-দেনি), ফাহিম মোহাম্মদ (কাউন্সিলর, ক্রেতেই), জুবায়েদ আহমেদ (কাউন্সিলর, ইভরি-সুর-সেন) এবং তানিয়া টুনু (কাউন্সিলর, গার্জ-লে-গোনেস)।


এছাড়া বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভ-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েত হোসেন সোহেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার আলী সুমন শাহ আলম।


অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা।


বক্তারা বলেন, এই বিজয় শুধু পাঁচজন ব্যক্তির নয়, বরং ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি নতুন প্রজন্মের শক্ত অবস্থানের প্রতীক। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সংবর্ধিত জনপ্রতিনিধিরা বলেন, বিদেশের মাটিতে রাজনীতি করে নির্বাচিত হওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। ফরাসি জনগণ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সমর্থন ও কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। তাঁরা বলেন, এই অর্জন ফ্রান্সে বাংলাদেশের লাল-সবুজের গৌরবও বহন করছে।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভাপতি এনায়েত হোসেন সোহেল বলেন, প্রবাসে বাংলাদেশিদের সাফল্য তুলে ধরতে প্যারিস-বাংলা প্রেসক্লাব সবসময় কাজ করে যাবে এবং নতুন প্রজন্মের এ অর্জন দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com