Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১২ মে ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন

ঢাকা, ১১ মে:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ১৯ দফা এবং বেগম খালেদা জিয়া-র ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকার সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানকে সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন।


মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।


সম্মেলনে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ও মনোযোগ দিয়ে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের আর্থিক সামর্থ্য ও অগ্রাধিকারের ভিত্তিতে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি পুলিশের পারফরম্যান্স বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, দাবি-দাওয়া বাস্তবায়ন অনেকাংশে বাহিনীর কর্মদক্ষতার ওপর নির্ভর করবে।


সম্মেলনে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com