Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৯ মে ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে টানা অভিযানে মাদকসহ আটক ২৯, উদ্ধার ইয়াবা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৯ মে ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন

ডেস্ক নিউজ। 

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী, ৩ জন নিয়মিত মামলার আসামি, ৭ জন সন্দেহভাজন এবং ৩ জন হকারসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত( ০৭ মে) তারিখ দুপুর ২টা থেকে (০৮ মে) ২টা পর্যন্ত কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন (৪৫) কে হাতেনাতে আটক করা হয়।

এছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৫ জন, নিয়মিত মামলার ৩ জন আসামি, ৭ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ৩ জন হকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদকসেবীদের মধ্যে রয়েছেন— মোঃ জহিরুল ইসলাম, শুভ পাল, মোঃ রিমন আহমদ, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিল্টন মাহমুদ, মোঃ আহসানুজ্জামান চৌধুরী, মোঃ ফখরুল আলম সোহাগ, মোঃ মামুন মিয়া, আব্দুল্লাহ, অমিয় দাস, রুহান রহমান শুভ, তায়েফ, মোঃ শুক্কুর আলী ও লায়েক মিয়া।

নিয়মিত মামলার আসামিদের মধ্যে রয়েছেন— আল আমিন, মোঃ রুমেল মিয়া ও মোহাম্মদ আরিফ হোসেন।

সন্দেহভাজন হিসেবে আটক করা হয়— ছুটন মিয়া, মুন্সি সোহান, সালমা বেগম, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ হোসেন আলী, মোঃ ফারুক মিয়া ও আবজল খানকে।

এছাড়া হকার হিসেবে মতিউর রহমান, মোঃ ফারুক মিয়া ও মারুফকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com