Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৭ মে ২০২৬ · ০৫:৪৩ অপরাহ্ন

দিরাইয়ে ১ কোটি ৩২ লাখ টাকায় নির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন নাছির উদ্দিন চৌধুরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত এ ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনজিব সরকার, সংসদ সদস্যের সহধর্মিণী পারভিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া এবং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, “শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে নতুন নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।”

তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনটি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com