Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৭ মে ২০২৬ · ০১:৪১ পূর্বাহ্ন

পাহাড় কাটাসহ নানা অনিয়মে সিলেটে ১৫ অভিযুক্ত, জরিমানা ২২ লাখ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক। 

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তি ও ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২২ লাখ টাকার বেশি জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (০৪ মে), ২১ বৈশাখ পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ ভঙ্গের প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে পাহাড় ও টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোট ২২,০০,৩৬০ (বাইশ লক্ষ তিনশত ষাট) টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, আরোপিত ক্ষতিপূরণের অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com