সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (০১ মে), উপলক্ষে জেলা প্রশাসন সিলেট ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “মহান মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের ত্যাগ, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার এক অনন্য ইতিহাস।” তিনি উল্লেখ করেন, শ্রমিকদের ঘাম ও রক্তের বিনিময়ে বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান অপরিসীম।
তিনি আরও বলেন, “শ্রমিকদের দারিদ্র্য বিমোচন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” পাশাপাশি শ্রমিকদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, মহান মে দিবস সমাজে সমতা, সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “শ্রমিকের রক্ত, ঘাম ও ত্যাগের বিনিময়েই একটি দেশের উন্নয়ন সম্ভব। কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের অগ্রগতির পথ আরও সুগম হবে।” তিনি মালিক-শ্রমিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজের আহমদ এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক অধীর চন্দ্র বালাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রিকাবীবাজারস্থ এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।