Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৪ মে ২০২৬ · ০৭:৪১ অপরাহ্ন

ধর্মপাশায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু, ৩১ আগস্ট পর্যন্ত চলবে অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ মে) বেলা ১২টায় ধর্মপাশা গ্রামের কৃষক মো. নুরুল হুদা (৩৮)-এর কাছ থেকে ৩ টন ধান সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে মোট ১৫ হাজার ৭৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এই সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য কাজী মাজহারুল হক, মজিবুর রহমান মজুমদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সোনালী ব্যাংক কর্মকর্তা নিরাময় সরকার, থানার ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

এছাড়াও যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল, এসএসডি গোলাম মোর্শেদ রাসেল, কৃষি উপসহকারী চঞ্চল, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন রানা ও প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে এই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com