ছাতক প্রতিনিধি:
সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৩ জনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেল ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়, এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। পথে জালালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মধ্যে সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জয়কলস হাইওয়ে থানার ওসি মোতালেব জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।