জকিগঞ্জ প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ (রহিমপুর) গ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনায় কয়েকটি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাও আব্দুল খালিকের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সকালে পাশের একটি খাদে ট্রান্সফরমারের খালি বক্স পড়ে থাকতে দেখা যায়। ভেতরের কয়েল ও ওয়েলসহ মূল্যবান যন্ত্রাংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী মাও আব্দুল খালিক বলেন, কয়েকটি পরিবার মিলে ডিপোজিট ওয়ার্কের মাধ্যমে নিজ খরচে ট্রান্সফরমারটি স্থাপন করা হয়েছিল। এখন নতুন করে ট্রান্সফরমার স্থাপন করতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন, যা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে তারা চরম দুর্ভোগে আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে থাকে, যার ফলে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক এবং এতে কয়েকটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সারওয়ার জাহান বলেন, এ ধরনের চুরি রোধে এলাকাবাসীর সচেতনতা জরুরি। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।