সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
২ মে ২০২৬ তারিখে ঘোষিত কমিটিতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হিসেবে হুঁশিয়ার আলম, সহ-সভাপতি হিসেবে কাজী মেজবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রুহুল কিন্তু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মমিনূর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মুহিত মিয়া দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২ মে ২০২৬ তারিখে এ অনুমোদন প্রদান করেন।
কেন্দ্রীয় ছাত্রদল সূত্রে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে হবে।