Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৩ মে ২০২৬ · ১০:১৮ অপরাহ্ন

মে মাসের এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করল বিইআরসি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিউজ ডেস্ক:  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সৌদি আরামকোর ঘোষিত Saudi CP অনুযায়ী মে ২০২৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের নতুন মূল্য নির্ধারণ করেছে। আজ (০৩ মে ২০২৬) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো প্রোপেন প্রতি মেট্রিক টন ৭৫০ মার্কিন ডলার এবং বিউটেন ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত বিবেচনায় গড় Saudi CP দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭৮২.৫০ মার্কিন ডলার। এই ভিত্তিতে মে মাসের জন্য নতুন দাম সমন্বয় করা হয়েছে।

ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মুসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৬১.৭১ টাকা। বোতলজাত এলপিজির ক্ষেত্রে নতুন দাম অনুযায়ী ৫.৫ কেজি ১,৯৪০ টাকা, ১২ কেজি ২,০২১ টাকা, ১২.৫ কেজি ২,৪২৬ টাকা, ১৫ কেজি ২,৫৮৭ টাকা, ১৬ কেজি ২,৯১১ টাকা, ১৮ কেজি ৩,২৩৪ টাকা, ২০ কেজি ৩,৫৫৮ টাকা, ২২ কেজি ৪,০৪৩ টাকা, ২৫ কেজি ৪,৮৫১ টাকা, ৩০ কেজি ৫,৩৩৬ টাকা, ৩৩ কেজি ৫,৬৬০ টাকা এবং ৪৫ কেজি ৭,২৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেটিকুলেটেড সিস্টেমে সরবরাহকৃত এলপিজির ক্ষেত্রে তরল অবস্থায় দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫৭.৯৬ টাকা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটার ০.৩৫১০ টাকা বা প্রতি ঘনমিটার ৩৫১.০০ টাকা। অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯.৫২ টাকা।

বিইআরসি জানায়, নতুন মূল্য ০৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

এছাড়া সরকারি এলপিজির ১২.৫০ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬.৯৩ টাকা অপরিবর্তিত থাকবে। বিস্তারিত আদেশ বিইআরসির ওয়েবসাইট www.berc.org.bd-এ পাওয়া যাবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com