Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিছনাকান্দি-প্রতাপপুর সীমান্তে বিজিবির অভিযান, বিপুল চোরাচালানি পণ্য উদ্ধার

০২ মে ২০২৬ • ০৩:৫২ অপরাহ্ন

সিলেট। 


সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


শুক্রবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপি’র সদস্যরা সমন্বিত অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা-পাতা, এনার্জি ড্রিংক, সনপাপড়ি, বিস্কুট, মদ এবং একটি মোটরসাইকেল আটক করেন।


আটককৃত চোরাচালানি মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১০ হাজার ৮৩৫ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com