Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকের চরমহল্লায় বাঘাচেরা হাওরের কৃষকদের মানববন্ধন: ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের দাবি

০২ মে ২০২৬ • ০৩:৪৯ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদন:


ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ফসল রক্ষায় স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১ মে) বিকেলে চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর-নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও সভার আয়োজন করা হয়।


হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


এ সময় কৃষকরা তাদের ফসলহানির ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা তুলে ধরেন। বক্তব্য দেন কৃষক জসিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়জুর রহমান, জয়গম্বর, ফয়জুল করিম, মাওলানা নুর উদ্দিন, মাওলানা নাজমুল হক নসিব ও রাজ্জাক আহমদসহ অনেকে।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সহ-সভাপতি ওবায়দুল মুন্সি।


এছাড়া ছাতক উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, খালেদ আহমদ, জুয়েল আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির আহ্বায়ক ফয়সল আহমদ মাছুম, আব্দুল আলীমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


বক্তারা হাওর ও নদী রক্ষা আন্দোলনের ১০ দফা দাবি তুলে ধরে বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অপরিকল্পিত পিআইসি গঠন, অতিরিক্ত বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী বছর বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরকে পিআইসির অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।


মানববন্ধনে আবু তালেব, বিলাল, সাকির আহমদ, সজিব, নজির, শরিফ, জসিম, বশির উদ্দিন, মঈন উদ্দিন, শফিকুল রহমান, হানিফ আলী, ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, সুহেল আহমদ, শরীফ আহমদ, আলমগীর, রফিক, ইলিয়াস আলীসহ শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com