Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মে দিবসে শ্রমিকদের অধিকার ও বৈষম্য দূরীকরণের দাবিতে সিলেটে সিবিএ’র বর্ণাঢ্য মিছিল

০২ মে ২০২৬ • ০১:১৮ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক। 

আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ উপলক্ষে বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সিলেটে বর্ণাঢ্য মিছিল করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজি: নং বি-১১০৬, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত।


শুক্রবার (১ মে) সংগঠনের উদ্যোগে নগরীতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার শর্মা এবং সাধারণ সম্পাদক মোঃ উসমান আলী।


মিছিলে অংশগ্রহণকারীরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং ন্যায্য মজুরির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, “মহান মে দিবস সফল হোক, সকল পেশার শ্রমিকের বৈষম্য দূর হোক, শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে।”


নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মিছিলটি সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com