Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

০২ মে ২০২৬ • ১২:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি। 

সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন ৪ নং বাংলা বাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নব নির্বাচিত ত্রি-বার্ষিক কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১লা মে) বাদ এশা উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নূর এর সভাপতিত্বে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন ৪ নং বাংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব।


পরে অতিথিদের আসন গ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি এলাকায় ব্যবসা সম্প্রসারণ এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।


তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পাথর কুয়ারী বন্ধ থাকায় প্রায় ৯৫ শতাংশ পাথর আমদানি নির্ভর হয়ে পড়েছে মিল মালিকরা। এতে ব্যবসায়ীদের বিনিয়োগ ও পরিচালন ব্যয় বেড়ে গিয়ে তারা কঠিন সময় পার করছেন।


বক্তারা বর্তমান সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট বন্ধ থাকা পাথর কুয়ারী ও বালু মহালগুলো ম্যানুয়েল পদ্ধতিতে পুনরায় চালুর দাবি জানান। পাশাপাশি ক্রাশার মিল মালিকদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, সদ্য বিদায়ী সভাপতি আবু সুফিয়ান বিলাল, শ্রীপুর পাথর কুয়ারী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, হাজী মোস্তাক আহমেদ চৌধুরী, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার।


এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিরণ মেম্বার, সোলেমান আহমেদ কন্টু, আহমেদ আলী মেম্বার, আমির আলী, হাজি মোহাম্মদ সেলিম আহমেদ চৌধুরী, জাহিদ মিয়া, মাস্টার মুজিবুর রহমান, সুনীল দেবনাথ, রফিক মিয়া, ইসলাম উদ্দিনসহ আরও অনেকে।


নবগঠিত কমিটির সহ-সভাপতি আব্দুল খালিক ভূট্টো, কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া, সাবেক কোষাধ্যক্ষ কাজী জয়নাল আবেদীন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, বর্তমান কমিটির সদস্য তারা মিয়া, আক্তার হোসেন আকাশসহ অন্যান্য ব্যবসায়ী সদস্যরাও উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী সভাপতি আবু সুফিয়ান বিলাল নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেনের হাতে সমিতির প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। পরে অতিথিবৃন্দ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com