Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬ • ১২:০৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: “সুস্থ শ্রমিক কর্মট হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ওসি ওলীউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং এলজিইডি অফিসের সোহরাব হোসেন।


এছাড়া উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য আবিদ উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্করসহ আরও অনেকে।


বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com