Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার সিলেট সফল করবেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী সিলেট আসছেন কাল

০১ মে ২০২৬ • ১১:৫৭ অপরাহ্ন

এদিকে নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রশাসন, সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় বৈঠক করছে। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।


সরেজমিন দেখা গেছে, সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের পাশে গাছপালা ছাঁটাই, সরকারি ভবনের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন এরই মধ্যে অপসারণ করেছে সিটি করপোরেশন। নগরীকে পরিচ্ছন্ন রাখতে দিনে-রাতে সমানতালে চলছে পরিচ্ছন্নতা অভিযান। সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাট এলাকা সাজানো হচ্ছে নতুন করে। নগর ভবনে বানানো হচ্ছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন কার্যক্রমসহ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক দফতরের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করছেন।


প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের সময়সূচি অনুযায়ী প্রতিটি স্থান আগেভাগেই প্রস্তুত রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভিভিআইপি প্রটোকল টিমের সদস্য ছাড়াও নিরাপত্তা নিশ্চিতে ডিবি, সিটিএসবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকালে ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিতকল্পে অনুমোদিত কর্তৃপক্ষ ব্যতীত নির্ধারিত রুট, অবস্থানস্থল ও ভেন্যুর ৫০০ মিটার পরিধি ও দুই কিলোমিটার উচ্চতায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে এসএমপি।


যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সকাল সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে নেয়া সাড়ে চার হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম এ খাল উদ্বোধন করেছিলেন। বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে দেশে নতুন করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে দলীয় সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার ফ্লাইটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।


সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী এখানে আসছেন, মূলত খেলাধুলা উদ্বোধন করতে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে, পাশেই বাসিয়া নদী এবং মরা নদী যেটা আছে, সেই নদীতে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে খনন করেছিলেন, সেই নদীটা পুনঃখনন হবে। তাছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে অনেকগুলো প্রজেক্ট আছে, সেটিও উদ্বোধন করবেন। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। একই সঙ্গে প্রবাসীদের জন্য একটি ওভারসিজ সেন্টার, প্রবাসী কল্যাণ ভবনে সেটির উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com