Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নওগাঁয় সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি: ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান

০১ মে ২০২৬ • ১১:১৫ অপরাহ্ন

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ১ থেকে ৭ মে পালিত ‘দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়ন।


সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মফস্বল সাংবাদিকদের তালিকাভুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন পাস এবং পেশাগত মানোন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। গণমাধ্যম সপ্তাহের মাধ্যমে দেশের সব স্তরের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।


বক্তারা আরও বলেন, মহান মে দিবসের চেতনার সঙ্গে সংহতি প্রকাশ করে শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবিগুলোও সরকারকে মেনে নিতে হবে। দ্রুত সাংবাদিকদের দাবি বাস্তবায়ন করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।


শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com