Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে প্রবাসীর খালি বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, যুবতীসহ আটক ৩

০১ মে ২০২৬ • ০৫:১১ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকায় এক প্রবাসীর খালি বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবতীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় সাজ্জাদুর রহমান রবিন নামের এক প্রবাসীর খালি বাড়ি থেকে আফসানা শিরিন (২৪) নামের এক যুবতীকে উদ্ধার করা হয়।


এ ঘটনায় পূর্ব ব্রাহ্মণগ্রাম, ওসমানীনগরের অলিউর রহমান (২২) এবং বালাগঞ্জ উপজেলার নুরপুর এলাকার তামিম মাহতাব (২৫)-কে আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে অর্থের বিনিময়ে ওই যুবতীকে সেখানে নিয়ে আসা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটিতে অসামাজিক কার্যকলাপ চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।


এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোর্শদুল আলম ভূইয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com