Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীপুর কোয়ারীতে পুলিশের অভিযান: চোরাই ২০০ ঘনফুট পাথরসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

০১ মে ২০২৬ • ০২:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীপুর পাথর কোয়ারী এলাকা থেকে চুরি করা ২০০ ঘনফুট পাথরসহ একটি ড্রাম্প ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় অফিসার ইনচার্জ (তদন্ত) মো. উসমান গণির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।


অভিযানটি চালানো হয় ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে, শ্রীপুর চা-বাগানের প্রবেশমুখের কাঁচা সড়কে। এ সময় একটি পুরাতন হলুদ রঙের ড্রাম্প ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪৭৮২) ভর্তি ২০০ ঘনফুট ছোট-বড় বিভিন্ন আকারের পাথর উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব পাথর শ্রীপুর পাথর কোয়ারী থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত পাথরের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।


ঘটনায় আটক দুইজন হলেন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সুমন মিয়া (৪০) এবং একই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মহর আলী (৩৫)।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “২০০ ঘনফুট পাথরসহ একটি ড্রাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং পাথর চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। যথানিয়মে আদালতে প্রেরণ করা হবে।”


তিনি আরও জানান, শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com