Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

দুই দিনের সফরে সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৩০ এপ্রিল ২০২৬ • ১০:০৩ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ১ ও ২ মে ২০২৬ তারিখে সরকারি সফরে সিলেট জেলা সফর করবেন।


বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রীর দপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে জারি করা এক সরকারি স্মারকে (স্মারক নম্বর: ২৬,০০,০০০০.০০১.০৯.০০৯.২৬-২৫৭) এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।


সরকারি সূচি অনুযায়ী ১ মে সকালে তিনি ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BG: 0601) সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


সফরের প্রথম দিনে দুপুর ১২টায় সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেলে ২টা ৩০ মিনিটে বাসিয়া খাল পরিদর্শন এবং ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা প্রশাসনের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অংশ নেবেন।


২ মে ২০২৬ তারিখে সরকারি সূচি অনুযায়ী রাত ১০টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ১০টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে (BS 542) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


স্মারকে জানানো হয়েছে, এটি একটি সরকারি সফর। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ, ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ এবং ব্যক্তিগত সহকারী রনি পাল।


সরকারি চিঠিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com