Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে র‍্যাবের অভিযানে ৩৮ লাখ টাকার ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক ২

২৮ এপ্রিল ২০২৬ • ১০:৩৪ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি: সিলেটে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন কসমেটিক্স পণ্য জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাকে চোরাচালানের মালামাল আসার তথ্য পাওয়া যায়। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করে র‍্যাব।


পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৪ হাজার ৭৭০ কেজি ভারতীয় জিরা, ৪০০ পিস সানসিল্ক শ্যাম্পু, ৪২ পিস কিটক্যাট চকোলেটসহ লাক্স সাবান, জান্ডু বাম, পেপসোডেন্ট, কোলগেট, ওয়াইল্ড স্টোন পারফিউমসহ বিভিন্ন বিদেশি কসমেটিক্স ও পণ্য জব্দ করা হয়।


আটক ব্যক্তিরা হলেন মো. সেলিম হোসেন (৩৭) ও মো. নাসিম আহমেদ মনির (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে এনে নিজেদের হেফাজতে রেখেছিলেন।


র‍্যাব আরও জানায়, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন channeljaintanews24.com