কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের নব কমিটির অভিষেক সম্পন্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে গঠিত ‘কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ’-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরস্থ টুকেরবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান আলীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজির হাসিব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডাস্যার), মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান এবং উপজেলা জামায়াতের আমীর ফয়জুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া, সহ-সভাপতি এমরান আলী, সাধারণ সম্পাদক কবির মাহমুদ, যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানসহ ১৫ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি পর্ব সম্পন্ন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লোকমান হাফিজ, কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের উপদেষ্টা হাজী এস এম ছগির, জাতীয়তাবাদী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ক্রীড়া সংগঠক মুর্শেদ আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আহমদ, সিলেট বানী প্রতিনিধি জয়নাল আবেদীন, শিক্ষক আব্দুর রউফ ও বদরুল আলমসহ বিভিন্ন পেশার সংবাদকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা নবগঠিত সাহিত্য সংসদের কার্যক্রম সফল ও গতিশীল করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।