Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ উদ্বোধন, মণিপুরী সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৯ এপ্রিল ২০২৬ • ১১:০৮ অপরাহ্ন


বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘শিবগঞ্জ নুপী লুপ’ আয়োজিত ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দিরে মণিপুরীদের ঐতিহ্যবাহী লিকন খেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মণিপুরী সম্প্রদায় সিলেটের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে। তাদের জীবনধারা, আচরণ, পোশাক, সংগীত ও উৎসব অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও নান্দনিক। বিশেষ করে মণিপুরী নারীদের হাতে বোনা শাড়ি বাংলাদেশের হস্তশিল্পের গর্ব বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জণ সেন বাপ্পু, ওসমানী মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দিরের সভাপতি সুরজিৎ সিংহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, ব্যাডমিন্টন খেলোয়াড় গৌরব সিংহ গগন, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মোহন ও সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামানসহ অনেকে।


‘শিবগঞ্জ নুপী লুপ’-এর আহ্বায়ক মিনতি দেবীর সভাপতিত্বে ও সত্য সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও সংগঠক রবিকিরন সিংহ রাজেশ। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।


এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাহা ফ্যাশন হাউজের পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com