Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বোকা নদী দখল-দূষণে বিপন্ন: মাঠে নেমে বাস্তব চিত্র দেখলেন কমিশনের পরিচালক

১৫ এপ্রিল ২০২৬ • ১১:১৬ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি।

ছাতক উপজেলার বোকা নদীতে দখল, দূষণ ও নাব্যতা সংকটের উদ্বেগজনক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি সাহা।


সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১:০০টায় তিনি উপজেলার জাউয়া বাজার সংলগ্ন বোকা নদী ও আশপাশের পরিবেশ পরিস্থিতি ঘুরে দেখেন।


পরিদর্শনকালে তিনি নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা এবং নাব্যতা হ্রাসের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন। এ সময় নদী ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি বলেন, নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত তদারকি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।


পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লমেসি চাকমা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ, হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।


এদিকে স্থানীয় বাসিন্দারা বোকা নদীর দখল ও দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com