পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুল্লাহ আল আসজাদ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল আসজাদ পূর্ব সিংহ গ্রামের মাওলানা ইউনুস আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার আব্দুল্লাহ আল আসজাদ তার বাবার সঙ্গে নিজ গ্রাম পূর্ব সিংহে দাদার বাড়িতে বেড়াতে আসে। বিকেলে সে তার আপন ছোট ভাই ও চাচাতো ভাইদের সঙ্গে স্থানীয় পূর্ব সিংহ গ্রামের ফুটবল মাঠে খেলতে যায়। খেলা চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে ফুটবলটি মাঠসংলগ্ন একটি পুকুরে পড়ে যায়।
একপর্যায়ে সাঁতার না জানা সত্ত্বেও আব্দুল্লাহ বলটি আনতে পুকুরে নামে। পুকুরের কিনারা থেকে কিছুটা গভীর পানিতে যেতেই সে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে পুকুরপাড়ে থাকা তার ছোট দুই ভাই দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে তার বাবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আব্দুল্লাহকে উদ্ধার করেন। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দাদার বাড়িতে বেড়াতে এসে এমন অকালে ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে। বুধবার এশার নামাজের পর জানাজা শেষে তাকে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ একজন শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার-স্বজন ও এলাকাবাসী।