মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: তীব্র রোদ, হাতে লাঠি, আর মাথায় গামছা বাঁধা—শরীরের ভার বইতে কষ্ট হলেও স্বাধীনতার গল্প শোনার অদম্য আকাঙ্ক্ষা তাকে আটকে রাখতে পারেনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে আয়োজিত অনুষ্ঠানে সবার নজর কেড়েছেন শতবর্ষী বৃদ্ধ বিনয় মহন্ত। বয়সের ভারে ন্যুব্জ এই মানুষটির দেশপ্রেম ও ইতিহাসের প্রতি গভীর টান উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছে।
রোদের মাঝে ইতিহাসের টানে
মঙ্গলবার (২৬ মার্চ) বিরামপুর আনসার মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। প্রখর রোদ উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থেকে তিনি শুনছিলেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, গণহত্যার বিভীষিকা আর শহীদদের বীরত্বগাথা। নতুন প্রজন্মের অনেকের মাঝে যখন ইতিহাস জানার আগ্রহ কমছে, তখন শতবর্ষী বিনয় মহন্তের এই একাগ্রতা দেশপ্রেমের এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।