Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২১ মার্চ ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জনসেবাই লক্ষ্য, আজীবন মানুষের পাশে থাকার অঙ্গীকার ইমদাদ হোসেন চৌধুরীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২১ মার্চ ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন

সিলেট। 

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে হয়, তাদের কল্যাণে কাজ করতে হয়। আমরা তার আদর্শকে কেবল বুকে লালন করি না, বরং বাস্তবে তা বাস্তবায়নের চেষ্ঠা করি। আমি করোনা, বন্যাসহ সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশি ছিলাম এবং আজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে জনকল্যাণমূলক কাজ করছে তা একটি শ্রেণির পছন্দ হচ্ছে না। তাই তারা ষড়যন্ত্র করছে। কিন্তু জাতীয়তাবাদী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তাদের অপচেষ্ঠা ব্যর্থ করে দিবে। তিনি একটি আধুনিক ও মডেল নগর হিসেবে সিলেটকে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


তিনি পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার রাতে নগরীর ৪২টি ওয়ার্ডের অসচ্ছল দলীয় নেতাকর্মী ও দুস্থদের মধ্যে ঈদ উপহার বতরণের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইমদাদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করা এই ঈদ উপহারে ছিল চাল, পিয়াজ, আলু, ময়দা, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন ও সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, শামীম মজুমদার ও মনজুরুল হাসান চৌধুরী মঞ্জু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দক্ষিণ সুরমা থানার আহবায়ক ডাক্তার এনামুল হক, শাহপরান থানার আহবায়ক খোরশেদ আহমদ খুশু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ মুরাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু ও সাব্বির আহমদ, বজলুর রহমান ফয়েজ, জমজম বাদশা, নুরুল ইসলাম রাজু, ফরহাদ আহমদ, নুরুল ইসলাম লিমন, সোহেল আহমদ, নাসির উদ্দিন রব, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরুল, মোসাহেদ আলী, এনামুল হক প্রমুখ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com