অনলাইন ডেস্ক।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে প্রাণ কোম্পানির একটি গাড়ি থেকে শাকিল ফারহানের নেতৃত্বে মুরগি ছিনতাইয়ের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।