Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৪ মার্চ ২০২৬ | ০৫:০৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে চোরাচালানবিরোধী অভিযানে দুই যুবক আটক; ভারতীয় পণ্য ও মোটরসাইকেল উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৪ মার্চ ২০২৬ | ০৫:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (৩ মে) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই এলাকায় অভিযান চালিয়ে সুহেল মিয়া (২৩) ও মাহদী আল হাসান (১৯)কে আটক করা হয়। সুহেল মিয়া চন্দ্রনগর গ্রামের আব্দুল হকের ছেলে এবং মাহদী আল হাসান কামালবস্তি গ্রামের এখলাছুর রহমানের ছেলে। উভয়েই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ৯টি কার্টুনে রাখা ভারতীয় আমুল কোল জুসের ২৫০ বোতল (মোট ৪৫ লিটার), আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাহদী আল হাসানের কাছ থেকে ২টি প্লাস্টিকের বস্তায় রাখা জ্যায়কো ব্র্যান্ডের ৬০ প্যাকেট ভারতীয় ফুসকা (মোট ৬০ কেজি), আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

এছাড়াও ১টি কার্টুন ও ১টি বস্তায় রাখা অরিও ব্র্যান্ডের ৯০ পিস ভারতীয় বিস্কুট (মোট ১১ দশমিক ২৭ কেজি), আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে সুহেল মিয়ার কাছ থেকে একটি ১১০ সিসি ক্ষমতার লিভো ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত পণ্য অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক দুইজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com