Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০২ মার্চ ২০২৬ | ০৩:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০২ মার্চ ২০২৬ | ০৩:২৭ অপরাহ্ন

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এর আগেই তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

২০২৪ সালের ২০ নভেম্বর সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাজ্জাত আলী। তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com