শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার (২৮ ফ্রেব্রুয়ারী) শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর অঞ্চল। এ পর্যটন নগরীকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জনগণ আমাকে নির্বাচিত করেছেন—এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি।”
তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। এলাকার অবকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা এমপির বক্তব্যকে স্বাগত জানিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)।
তাঁদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ইফতার মাহফিলের আয়োজনটি সম্পন্ন হয়।