সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ আর নেই
সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। সোমবার রাত দশটার দিকে তিনি নিজ বাসভবনে মারা যান। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর; তিনি স্ত্রী, কন্যা-পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁরই অনুজ সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ।
হিমাদ্রী দাশ পুরকায়স্থ সিলেটের প্রাচীন ইতিহাস, বিশেষ করে তাম্রশাসন ও শিলালিপির পাঠোদ্ধারে একজন নিরলস গবেষক ও সাধক। তিনি ভাটেরা তাম্রশাসন এবং মহারাজ শ্রীচন্দ্রের ভূমিদানের তাম্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির পাঠোদ্ধার করে সিলেটের প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।
তার কাজের মূল দিকগুলো হলো- তাম্রশাসনের পাঠোদ্ধার: তিনি প্রাচীন সিলেটের গুরুত্বপূর্ণ তাম্রশাসনগুলোর পাঠোদ্ধার ও বিশ্লেষণ করেছেন । ইতিহাস চর্চা: তিনি সিলেটের ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর আলোকপাত করেছেন। ঐতিহাসিক অবদান: তার গবেষণা সিলেটের প্রাচীন সমাজ ও সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে। হিমাদ্রী দাশ পুরকায়স্থের এই নিরলস সাধনা স্থানীয় ইতিহাস চর্চায় নতুন মাত্রা যোগ করেছিল।