Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অনলাইন ডেস্ক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

অনুমতি লাগবে না, অপরাধ করলেই গ্রে'প্তা'র: পুলিশ মহাপরিদর্শক

২৪ ফেব্রুয়ারি ২০২৬ • ০৪:১৫ পূর্বাহ্ন

চাঁদাবাজি, মব সন্ত্রাস ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না বলে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

সভায় ৬৪ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটপ্রধান অংশ নেন। অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগ–এর যেকোনো তৎপরতাও কঠোরভাবে দমন করতে বলা হয়।

মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে ও জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের কথাও বলেন আইজিপি।

বৈঠকে নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্যের গানম্যান চাওয়ার বিষয়টি উঠলে কর্মকর্তারা জানান, বিদ্যমান আইনে এমপিদের জন্য সশস্ত্র গানম্যান দেওয়ার বিধান নেই; তবে ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আইজিপি বলেন, “যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইন প্রয়োগ করা হবে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com