Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৫৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সবাইকে ভোট পাহারা দিতে হবে : লুনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৫৭ অপরাহ্ন

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ষড়যন্ত্র থেমে থাকে না। তা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আসে। ভোটাধিকার প্রয়োগ করে, সবাইকে ভোট পাহারা দিতে হবে। ফলাফল নিয়ে ভোট সেন্টার ত্যাগ করবেন। ভোটের ফলাফল যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে।


আজ বিকাল ৫টায় পৌরসভার কারিকোনা এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


স্থানীয় বিএনপি নেতা মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে অসহায় নারীদের জন্য ফ্যামেলি কার্ড আর কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবে। ইমাম-মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য কর্মী নিয়োগ ও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হবে। যুবকদের জন্য কর্মসংস্থান ও তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও আরও অনেক পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে।’


যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, আবাস আলী, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ, যুক্তরাজ্য বিএনপি নেতা রুহেল মিয়া, মনির মিয়া, যুক্তরাজ্য যুবদল নেতা খলিলুর রহমান, উপজেলা খেলাফত মজলিস নেতা সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য শাহজাহান, সাবেক ছাত্রনেতা শেখ শাহজান, স্বাগত বক্তব্য দেন ছাত্রদল নেতা রাসেল আহমদ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০২.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com