Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | ০১:১৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কুষ্টিয়া-১ আসন থেকে লড়বেন এনসিপির নুসরাত

WP Import
🕒 শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | ০১:১৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে লড়বেন। এজন্য তিনি শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

নুসরাত তাবাসসুম বলেন, সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।

নুসরাত বলেন, আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।

ফেসবুক পোস্টে অতীত সংগ্রামের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, আমরা যারা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত লড়াই করে টিকে গেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি— সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।

কুষ্টিয়া-১ আসন থেকে লড়বেন এনসিপির নুসরাত
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com